বান্দরবানরবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণঃ আহত এক কিশোর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তারিক উদ্দিন (১৮) নামে এক কিশোর আহত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪৮ এর ফুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শামশুল আলম জানান, দুপুরে সীমান্তে চোরাচালানের কাজ করতে গেলে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে তারিক। এতে তার বাম পা এর গোড়ালি উড়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করে।

স্থানীয় সূত্রগুলো জানায়, আহত তারিক উদ্দিন কক্সবাজার জেলার রামু উপজেলার মহিষকুম গ্রামের বাসিন্দা।

এর আগে গত ২৪ জানুয়ারি একই দিনে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ও ফুলতলি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়।