বান্দরবানসোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণঃ গ্রেপ্তার এক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১৭, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

লামায় মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিকুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ১৬ মার্চ রাতে উপজেলার আজিজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার ১৭ মার্চ রাতে বান্দরবান জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ বলা হয়, রবিবার ১৬ মার্চ সকালে এ ঘটনা ঘটে। ভিকটিমের ছেলে ও ছেলের স্ত্রী কাজে যাবার সুবাদে ভিকটিমকে ফুসলিয়ে বাড়ির পিছনের ঝিরিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ছিদ্দিকুর রহমান। পরে ভিকটিমের নাতি বিষয়টি ভিকটিমের পুত্রবধুকে জানায়। সবকিছু নিশ্চিত হয়ে ভিকটিম পরিবারের পক্ষ থেকে লামা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর নির্দেশে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম জানান, সোমবার ১৭ মার্চ আসামী মো. ছিদ্দিকুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়। এসময় আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।