বান্দরবানমঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণঃ আহত ১

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন।

শনিবার ২৯ মার্চ দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ির চাকঢালা বিওপির ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাকড়ি খুঁজতে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে যায় মোহাম্মদ সালাম। এসময় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কবলে পড়ে সে। এতে তার বাম পায়ের হাটুর নিচের অংশ জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মোহাম্মদ সালাম নাইক্ষ্যংছড়ির চাকঢালা চেরার মাঠ এলাকার বাসিন্দা।