বান্দরবানরবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা চিহ্নিত করতে জাতিসংঘকে আহ্বান জানানো হবে-প্রেস সচিব

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ৩, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত জুলাই বিপ্লবে এদেশের অনেক সাংবাদিক আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পতিত শেখ হাসিনাকে মদদ দিয়েছিলো।
ন্যাক্কারজনকভাবে ছাত্র-জনতাকে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগের হাতে তুলে দিয়েছিলো। আন্দোলনের ছবি ও ভিডিও ফুটেজ স্বৈরাচারীর হাতে তুলে দিয়ে নির্যাতনের সুযোগ করে দিয়েছিলো।

শুক্রবার ২ মে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামে আন্দোলনকারীদের উপর হামলা এবং তাদেরকে স্বৈরাচারী বাহিনীর হাতে তুলে দেয়ার সরাসরি অভিযোগ রয়েছে কয়েকজন সাংবাদিকের নামে। এসকল বিষয়ে তদন্ত করার জন্য একজন সিনিয়র বিচারক এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবকে আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর আয়োজনে সভায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান বক্তব্য দেন।