আগামী বছরের ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূছ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বুধবার ৯ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিরাজমান সংশয়ের অবসান ঘটতে যাচ্ছে বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক বিশ্লেষকরা।
