বান্দরবানবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমান দুর্ঘটনায় নিহত ২৭: ২৫ শিশু, ১ শিক্ষিকা ও পাইলট

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২২, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার উত্তরায় প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭-এ দাঁড়ালো। এদের মধ্যে ২৫জন মাইলস্টোন স্কুলের শিশু শিক্ষার্থী, স্কুল শিক্ষিকা মাহরিন এবং বিমানের পাইলট তৌকিরও রয়েছেন।

মঙ্গলবার ২২ জুলাই সকাল ৮টায় দিনের প্রথম ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ডা. সাঈদুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, মরদেহগুলোর মধ্যে ২০জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত পাইলটের মরদেহ হাসপাতালে আছে। অন্য ৬জনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। তবে পরীক্ষার জন্য তাদের ডিএনএ নমুনা নেয়া হয়েছে- জানান ডা. সাঈদুর।