বান্দরবানবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিমান বিধ্বস্তঃ মৃতের সংখ্যা বেড়ে ৩২

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৩, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২ এ দাড়িয়েছে।

গতকাল মঙ্গলবার ২২ জুলাই রাতে সবশেষ ব্রিফিং এ মৃতের সংখ্যা ৩১ বলে জানানো হলেও রাত সাড়ে ১২টার দিকে আরো এক অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু ঘটে।

এ ঘটনায় মাইলস্টোন স্কুলের ২৯ শিশু শিক্ষার্থী ছাড়াও ২ জন শিক্ষিকা ও বিমানের পাইলট নিহত হয়।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম মঙ্গলবার রাতে বাংলাদেশে পৌছে। বুধবার সকালে তারা বার্ন ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের পর্যবেক্ষণ, চিকিৎসা পরিকল্পনা ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর বিষয়টি পর্যালোচনা করবেন।