বান্দরবানবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রী উত্তক্তকারি শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৪, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলার সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব ও উত্তক্তকারী সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বান্দরবান জেলায় বদলি করা হয়েছে।

বুধবার ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বদলি সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে অধ্যয়নরত এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া এবং উত্তক্তের বিষয়ে অভিযোগ উঠলে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

এদিকে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে অসদাচরন ও অনৈতিকতার বিষয়টিকে আমলে নিয়ে শিক্ষা অধিদপ্তর তাকে বান্দরবান বদলি করে।

সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা ‘সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ অপরাধ করলে তাকে বান্দরবান পাঠিয়ে দেয়া হবে’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। এর কয়েকদিনের মধ্যেই ছাত্রীকে কুপ্রস্তাব দায়ার অভিযোগে সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বান্দরবান বদলি করা হলো।