বান্দরবানমঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বান্দরবান রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে সোমবার ২৮ জুলাই রোয়াংছড়ি উপজেলার লংলাইপাড়া আর্মি ক্যাম্প এলাকায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এম. এম. ইয়াসিন আজিজ তত্ত্বাবধানে বান্দরবান রিজিয়নের বিশেষজ্ঞ চিকিৎসকদল অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন।

এই ক্যাম্পে লংলাইপাড়া ছাড়াও আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চল ও গহীন অরণ্যের বিভিন্ন পাড়া থেকে ৫৮ জন নারী ও ৩০ জন শিশুসহ মোট ১৫৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিভিন্ন চর্মরোগ, দাঁতের সমস্যা, গাইনোকলজিক্যাল জটিলতা এবং সাধারণ শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান
করেন।

কমান্ডার মেজর এম. এম. ইয়াসিন আজিজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের মৌলিক চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই মেডিকেল ক্যাম্প তারই একটি প্রতিফলন। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে দুর্গম অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবা দেওয়া আমাদের কর্তব্য ও দায়িত্ববোধের অংশ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।