বান্দরবানবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় কাটার অভিযোগে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জরিমানা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ৩০, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ আইন লংঘন করে পাহাড় কাটার অপরাধে বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার ৩০ জুলাই সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র ক্যামিস্ট গোলাম বাশির আহমেদ সাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ আইনের ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারায় অবৈধ ভাবে পাহাড় কর্তন করে পরিবেশের ক্ষতি করায় কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছ থেকে এই ক্ষতিপুরণ হিসেবে এই টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি এলাকায় বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ও মেডিটেশন সেন্টারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের।

পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের মালিকানাভুক্ত বিশাল এলাকায় প্রায়ই পাহাড় কাটার ঘটনা ঘটলেও কোয়ান্টাম কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেখানে প্রবেশ করা সম্ভব হয় না।