সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান বাড়িয়েছে সরকার।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য অনুদানের পরিমাণ ৩ লাখ টাকা করা হয়েছে। বিদ্যমান নিয়মে এর পরিমাণ ছিল ২ লাখ টাকা।
মঙ্গলিবার ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করে।
এতে বলা হয় সাধারণ রোগের চিকিৎসা অনুদান ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া অন্যান্য সব খাতেই অনুদানের পরিমান বাড়ানো হয়েছে।
