বান্দরবান সদর জোনে দায়িত্বরত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রাইজিং ডে উপলক্ষে মঙ্গলবার ১১ নভেম্বর এক সুধী সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন করেন প্রফেসর থানজামা লুসাই এবং ২৮ বেঙ্গলের কমান্ডিং অফিসার লে. কর্ণেল…….।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এবং সেনাবাহিনী, সিভিল প্রশাসন, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গত ৫ অক্টোবর থেকে বান্দরবান সদর জোনের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই জোনের দায়িত্বে ছিল।
