বান্দরবানশুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৫ প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী পাঁচজন প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

বৃহস্পতিবার ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই যাচাই-বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং অফিসার ও বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি সকল মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত আবু সাঈদ শাহ সুজাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ।

জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।

জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান-৩০০ সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ১৮৬টি ভোটকেন্দ্র রয়েছে।