বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ম য়ুং মারমা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ১ মার্চ নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামার পাড়ায় ম য়ুং মারমার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘর থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ম য়ুং মারমার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
