বান্দরবানবৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদেঃ আহত ২০

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে আহত হয়েছেন ২০ জন।

রবিবার ২২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি একটি খাদে বাসটি পড়ে যায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, ৪৩ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে বান্দরবান উদ্দেশ্যে আসে সৌদিয়া পরিবহনের পর্যটকবাহী একটি বাস। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আহত ২০ জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা না গেলেও আহত ২০ জনের মধ্যে সুপারভাইজারসহ গুরুতর আহত হন ৫ জন। তাদের চিকিৎসা সেবা চলছে।