বান্দরবানশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় ট্রাক খাদেঃ নিহত ২

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১৩, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামায় জ্বালানী কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ দু’জন নিহত হয়েছে।

লামা থানার ওসি শাহজাহান কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ১২ মার্চ গভীর রাতে ফাসিয়াখালি-লামা সড়কের ইয়াংছা পয়েন্টে এ ঘটনা ঘটে।

এতে চালক মো. আলমগীর (৩৫) এবং পরিবহন শ্রমিক আনোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুতিয়া নামে আরো একজন পরিবহন শ্রমিক।

নিহতদের মরদেহ শুক্রবার ১৩ মার্চ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি শাহজাহান কামাল জানিয়েছেন।

স্থানীয় সুত্রগুলো জানায়, ফাসিয়াখালি ইউনিয়নের বনপুর এলাকা থেকে অনুমতিবিহীন জ্বালানী কাঠ বোঝাই ট্রাকটি ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি খাড়া পাহাড়ি রাদতা থেকে গড়িয়ে প্রায় ২০০ ফুট খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত ট্রাক চালক আলমগীর, আনোয়ার হোসেন ও পরিবহন শ্রমিক পুতিয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আলমগীর ও আনোয়ার হোসেনের মৃত্যু ঘটে।