বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে কামাল হোসেন নামে একজনকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার ৯ জুলাই নিজ এজলাশে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ অরুণ পাল।

বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতে উভয়পক্ষের যুক্তি-তর্কে স্বামী কর্তৃক কদর বানুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন।

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় ২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই হত্যাকান্ড সংগঠিত হয়।
ভিকটিমের ভাই আকবর হোসেন নিজে বাদী হয়ে লামা থানায় এই মামলা দায়ের করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং আসামী পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম।