বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে জেলা সদরের মেঘলা এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বান্দরবান আসনে নির্বাচিত সাংসদ সাচিং প্রু জেরী।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে বান্দরবান স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে পরিবেশিত হয়।
স্টেডিয়ামের অনুষ্ঠানে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো বিস্তারিত কর্মসুচি উদযাপন করছে।