বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম সভাপতি এবং অ্যাডভোকেট আবু জাফর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ৩১ মার্চ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হচ্ছেন অ্যাডভোকেট বাসিংথুয়াই মারমা (সহ-সভাপতি), অ্যাডভোকেট কাজী সালাউদ্দিন কাদের প্রিন্স (সহ-সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম (অর্থ সম্পাদক), অ্যাডভোকেট মুহা. শাহনেওয়াজ চৌধুরী (পাঠাগার সম্পাদক), অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন (আইটি সম্পাদক), অ্যাডভোকেট জিয়াউল হক (সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক) এবং অ্যাডভোকেট উচাইমং মারমা, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর (নির্বাহী সদস্য)।
