বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের বালাঘাটায় সংঘটিত এক অগ্নিকান্ডের ঘটনায় হ্লানু চিং মারমা (৪৫) নামে এক প্রতিবন্ধী নারী নিজ ঘরে পুড়ে মারা গেছে।

রবিবার ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে বান্দরবান পৌর এলাকার বালাঘাটায় থোয়াই অং কারবারী পাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে এক দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরের দিকে হঠাৎ করে হ্লানু চিং মারমার বসতঘরে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবন্ধী নারী ঘরের ভেতরে ছিলেন। আগুন নেভার পর ফায়ার সার্ভিসের দল দগ্ধ মরদেহ উদ্ধার করে।