বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে তামাক চাষী অপহরণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৩০, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা রিদুয়ান করিম মিন্টু (৪০) নামে তামাক চাষীকে অপহরণ করে নিয়ে গেছে।
রবিবার ২৯ মার্চ রাতে তামাক খামার থেকে ফেরার পথে উপজেলার বাইশারীর লতাবুনিয়া এলাকায় অপহরণের ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত রিদুয়ান করিমকে উদ্ধার করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
অপহৃত রিদুয়ান কক্সবাজার জেলার রামু থানার গর্জনীয়া এলাকার বাসিন্দা।
অপহৃতের মামাতো ভাই মোহাম্মদ ভুট্টু জানান, রিদুয়ান অপহরণ ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পাবার চেষ্টা শুরু হয়। প্রথম দিকে অপহরণকারীদের সন্ধান না পাইয়া গেলেও রাত ১০টার দিকে অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা যোগাযোগ স্থাপন করে।
মোহাম্মদ ভুট্ট জানান, এ সময় তারা রিদুয়ানের মুক্তি বাবদ ১০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের জন্য চাপ দিতে থাকে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে তারা অপহরণের ক্লু ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।