বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্রসহ ২ যুবক আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে।

রবিবার ১২ এপ্রিল সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাগানঘোনা এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক (২১) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (ইউগোস্লাভিয়া নির্মিত), একটি পিস্তল ও ৪২ রাউন্ড তাজা বুলেট পাওয়া যায়।

তিনি জানান, মো. ফারুক রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে চাকঢালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তার সঙ্গী নুরুল আলমকে (৩০) আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে তারা সীমান্তের ওপার থেকে ২০ হাজার টাকার বিনিময়ে এসব অস্ত্র ও বুলেট নিয়ে এসে নাইক্ষ্যংছড়ি সদর এলাকার একটি হোটেলে পৌঁছে দেয়ার পরিকল্পনা করেছিল। বর্তমানে উদ্ধারকৃত অস্ত্র ও বুলেটসহ আটককৃত ব্যক্তিদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।