বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে অপহৃত তামাক চাষী মুক্ত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত তামাক চাষী রিদুয়ানুল করিম মিন্টু (৩৮) মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে নিজ বাড়িতে ফিরে এসেছেন।
মুক্তিপণ পেয়ে অপহরণকারীরা মঙ্গলবার গভীর রাতে পাহাড়ি এলাকায় তাকে ছেড়ে দেয়। বুধবার ১ এপ্রিল ভোরে রিদুয়ান তার নিজ বাড়িতে ফিরে আসেন।
রিদুয়ান করিম জানান, অপহরণকারী দলে ৭জন বাঙালি ও ৪জন পাহাড়ি সদস্য ছিলেন। এদের মধ্যে কয়েকজনকে চেনা চেনা মনে হয়েছে।
তিনি জানান, অপহরণের পর তাকে শেকল দিয়ে বেঁধে রাখে এবং শারীরিক নির্যাতন চালায় অপহরণকারীরা।
অপহৃতের ভগ্নিপতি ছুরত আলম জানান, প্রথমে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও সমঝোতায় ৮ লাখ টাকা আনা হয়। বিভিন্ন মাধ্যমে নগদ ৮ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর অপহরণকারীরা রিদুয়ানকে ছেড়ে দেয়।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, গত রবিবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় তামাক খেত থেকে বাসায় ফেরার পথে রিদোয়ানকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।