বান্দরবানশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাহাত্তুরের সংবিধানে ছিল জাতিকে বিভাজনের চক্রান্ত: নাহিদ ইসলাম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৯, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক এবং জুলাই-আগস্ট বিপ্লবের নেতা নাহিদ ইসলাম বলেছেন, ধর্ম নিরপেক্ষতা এবং ‘সবার জন্য’ বলা হলেও বাহাত্তুরের সংবিধান ছিল একটি ফ্যাসিবাদী সংবিধান। মুজিববাদী এই সংবিধান ছিল জাতিকে বিভাজিত রাখার একটা ষড়যন্ত্র। এ কারণেই আমরা বিদ্যমান সংবিধানের পটপরিবর্তন চাইছি।

কক্সবাজারে পদযাত্রা ও সমাবেশ শেষে শনিবার ১৯ জুলাই রাতে বান্দরবান জেলা শহরের প্রেসক্লাব চত্ত্বরে এনসিপি আয়োজিত এক পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে নানা ধর্ম-বর্ণ ও জাতিস্বত্ত্বার মানুষ বসবাস করলেও বিদ্যমান সংবিধানে কারোরই সাংস্কৃতিক স্বাধীনতা নেই।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার প্রধান সমন্বয়ক শহিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এনসিপির অন্যতম জাতীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিসত্ত্বার মানুষ বসবাস করলেও মুজিববাদী সংবিধানে সবাইকে ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়েছে।

বিকেল ৫টায় এই পথসভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও প্রায় ৪ঘন্টা পর রাত পৌণে নয়টায় এনসিপি নেতারা সভাস্থলে পৌঁছেন।
শহরের প্রবেশ মুখে পৌঁছে এনসিপি নেতৃবৃন্দ পায়ে হেটে সভামঞ্চে আসেন।