বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় পর্যটন আবার উন্মুক্ত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রাকৃতিক দুর্যোগের কারণে এক সপ্তাহ বন্ধ রাখার পর বৃহস্পতিবার ১৭ জুলাই থেকে বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট ও পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে টানা বর্ষণে পাহাড় ধসের আশংকায় গত ১০ জুলাই লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটি জরুরী সভা ডেকে জননিরাপত্তার স্বার্থে লামা উপজেলায় পাহাড়ের ঢালে অবস্থিত সব ধরনের রিসোর্ট এবং পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন সাংবাদিকদের জানান, ঝড়-বৃষ্টি এবং নদীতে পানি হ্রাস পাওয়ায় প্রাকৃতিক পরিস্থিতি পর্যটনের অনুকূল অবস্থায় আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।