বান্দরবানশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরসা কমান্ডার আতাউল্লাহ কারাগারে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে (৪৮) সোমবার ৭ এপ্রিল আবারো বান্দরবানের দু’টি আদালতে তোলা হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডিজিএফআই কর্মকর্তা খুন এবং সন্ত্রাসী কর্মকান্ডের জন্য পুলিশের দায়ের করা দু’টি মামলায় তাকে পর্যায়ক্রমে জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর রেজাউল করিম মজুমদার জানান, উভয় আদালতেই প্রাথমিক শুনানী শেষে তাকে আবারো বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামীকে প্রথমে ডিজিএফআই সদস্য হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুপ পাল এর এজলাসে এবং পরে আরো ২টি মামলার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর আদালতে তোলা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারকগণ আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং ১, তারিখ ১ ডিসেম্বর ২০২২ দন্ডবিধি ধারা ১৪৩/৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ এ আসামী আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়।