বান্দরবানে বর্ষবিদায় এবং নববর্ষবরণকে কেন্দ্র করে ‘মৈত্রী পানি বর্ষণ বা ওয়াটার ফেস্টিভ্যাল’ এ মেতেছে মারমা জনগোষ্ঠীরা।
বুধবার ১৫ এপ্রিল বিকেলে শহরের রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণের শুভ সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিলুপ্ত ও হারিয়ে যাওয়া কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় বিভিন্ন শিল্পীগোষ্ঠীর আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
