বান্দরবানশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৪, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে স্থানীয় কালেক্টরেট চত্ত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

পরে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালি জনজাতি ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ এতে অংশ নেন।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক নু ক্রাচিং মারমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।