বান্দরবানশুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ২২, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ২২ এপ্রিল সন্ধ্যার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহরণের খবর পাবার পরপরই ঘটনাস্থল ও আশপাশের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহৃত নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) ও হাসানকে (২০) উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ‘আবীর রাবার বাগান’ থেকে বুধবার ২২ এপ্রিল রাত দেড়টায় সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। এ সময় বাগানে নারী ও শিশুসহ ১৩ জন অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা তাদের মধ্য থেকে ৩ যুবককে অজ্ঞাতস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়।