বান্দরবানবৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২৩, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিরোধী অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি শর্টগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ২৩ জুন দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ২২ জুন রাত সাড়ে ৯টায় উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী লেমুতলীর চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে শাহীন ডাকাতের আস্তানায় অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন ও লেম্বুছড়ি বিওপির এক টহলদল। অভিযানে আস্তানা থেকে ২টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি শর্টগান উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী শাহীন ডাকাত গ্যাংদের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।