বান্দরবানশনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৪টি বসতবাড়ি ভস্মিভূত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে ৪টি বসতবাড়ি পুড়ে গেছে।
সোমবার ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তাইম্রংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন জানান, অগ্নিকান্ডে দুইটি বাঁশ ও কাঠের কাঁচা ঘর এবং দুইটি সেমি পাকা ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।