বান্দরবানবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দু’গ্রুপ এক হলো

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

দলীয় মনোনয়ন নিয়ে বিরোধে চুপচাপ থাকলেও বুধবার ২৮ জানুয়ারি থেকে দলীয় মনোনীত প্রার্থীর জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

বুধবার সকালে জজ কোর্ট এলাকা থেকে তিনি ৩০০ নং বান্দরবান আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর জন্য ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ শুরু করেছেন।

এ সময় তার সাথে জেলা বিএনপিতে তার সমর্থিত অংশের নেতা-কর্মীরা ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জাবেদ রেজা বলেন, ধানের শীষ নিয়ে আমাদের মধ্যে কোন বিরোধ নেই। দল যাকে এই প্রতীক দিয়েছেন- আমি তার বিজয়ের লক্ষ্যেই কাজ করছি।

অন্যদিকে জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় সংসদে ৩০০ নং বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, এটি অবশ্যই শুভ লক্ষণ। আমরা সবাই দলের চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাচিং প্রু জেরী ও জাবেদ রেজা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন। দলের সংসদীয় বোর্ড সাচিং প্রু জেরীকে মনোনয়ন দিলে মন:ক্ষুন্ন হয়ে পড়েন জাবেদ রেজা। তবে জাবেদ রেজা শুরু থেকেই বলে আসছেন, দলের হাই কমান্ডের সিদ্ধান্ত তিনি অবশ্যই মেনে নিবেন।