বান্দরবানমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ২০, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের মতো বান্দরবানেও হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার ২০ এপ্রিল সকালে সদরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

পুলিশ সুপার মো. আবদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এবং প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

হাম, রুবেলা রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেয়ার আহ্বান জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবান জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ২২৭ জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলার ৭ উপজেলা, ২ পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে ৮টি স্থায়ী এবং ৭৬৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।