বান্দরবানরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের পর জনসংহতি নেতা খুন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৩, ২০২১ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে আধিপত্য বিস্তার নিয়ে আরো একটি রাজনৈতিক খুনের ঘটনা ঘটলো। এবার অস্ত্রধারীদের হাতে নিহত হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পুশৈ থোয়াই মারমা (৪০)।

পুলিশ জানায়, রোববার ১২ নভেম্বর সন্ধ্যায় অপহরণের পর রাতের কোনো এক সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে খবর পেয়ে সোমবার ১৩ ডিসেম্বর সকালে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের আমতলী এলাকায় একটি পাহাড়ে মাটি খুঁড়ে পুলিশ পুশৈ থোয়াই মারমার লাশ উদ্ধার করে।

জেলা সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার করার পর নিহত পুশৈ থোয়াই এর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত পুশৈ থোয়াই মারমার মাথার এক পাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

পিসিজেএসএস বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমা জানান, পুশৈ থোয়াই মারমার মৃত্যু সম্পর্কে তারা জানতে পেরেছেন তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

বান্দরবানে আঞ্চলিক রাজনীতিতে এবং এলাকায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং মগ ন্যাশনালিষ্ট পার্টি (এমএনপি) সহ ৫টি সশস্ত্র গ্রুপ তৎপর রয়েছে। আধিপত্য বিস্তার মাঝে মধ্যে তারা একে অপরকে অপহরণ ও খুন করার ঘটনা ঘটছে।