বান্দরবানরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হোসেন মিয়া (৩৩) নামে এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছে।

রবিবার ১৩ জুলাই দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী আন্তর্জাতিক পিলার নং ৪২ ও ৪৩ এর মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোসেন মিয়া সীমান্তের ওপারে বাঁশ কাটতে গেলে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার কুতুপালং এমএসএফ ফিল্ড হাসপাতালে নিয়ে যায়।

আহত হোসেন মিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।