বান্দরবানশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিপাড়া জোন ফুটবল কাপ: জয়ী থানচি একাদশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২০, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে বলিপাড়া জোনের আয়োজনে বৃহস্পতিবার ২০ আগস্ট বিকেলে ‘বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

থানচি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় থানচি একাদশ ৩-১ গোলে বলিপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম।

এ প্রতিযোগীতা থানচি উপজেলার সকল ইউনিয়নের অংশগ্রহণের মধ্য দিয়ে ১০ আগস্ট থেকে শুরু হয়।