বান্দরবানরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে বান্দরবান জেলা জামায়াতের স্মারকলিপি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে বান্দরবান জেলা জামায়াত।

রবিবার ১২ অক্টোবর সকালে বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়।

বান্দরবান জেলা জামায়াতের আমীর আবদুচ ছালাম আজাদ, নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারী মাওলানা আবদুল আউয়ালসহ সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে একটি মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ৫ দফা দাবিনামা তুলে ধরা হয়।