বান্দরবানমঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষংছড়িতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জওয়ানরা বান্দরবানের নাইক্ষংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার সীমান্তের এপারে দু’টি বিশেষ অভিযান ভালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

বিজিবি সুত্রে বলা হয়, গোপণ সুত্রের ভিত্তিতে শুক্রবার দিবাগিত রাতে বাইশফাঁড়ি এবং শনিবার ২১ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ঘুমিধুম এলাকায় অভিযান পরিচালিত হয়।

পৃথক পৃথক ভাবে পরিচালিত এই অভিযানে বছির আহাম্মদ (৫০) নামে একজন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একজন রোহিঙ্গা নাগরিক। সে মিয়ানমার থেকে জোর পূর্বক বাস্তুচ্যূত একজন রোহিঙ্গা নাগরিক। বর্তমানে৷ তিনি কক্সবাজারের বালুখালি ৯নং শরণার্থী ক্যাম্পের রেজিস্টার্ড বাসিন্দা।

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ নং ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম খায়রুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চলাকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৩১ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রীজ এলাকায় বছির আহাম্মদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর মাত্র কয়েক ঘন্টা আগে শুক্রবার দিবাগত রাতে একই ইউনিয়নের বাইশফাঁ।ড়ি বিওপির জওয়ানরা আন্তর্জাতিক পিলার নং ৩৬ এর কাছাকাছি বাংলাদেশ ভূ-খন্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

স্থানীয় সুত্রগুলো ধারণা করছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়।

লে. কর্ণেল এসএম খায়রুল আলম জানান, জব্দ করা ইয়াবা এবং আটককৃত বাছির আহমেদকে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।