বান্দরবান ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চকরিয়ায় বাইপাস, কেরানিরহাটে হবে ফ্লাইওভার প্রবারণা পূর্ণিমা: সাঙ্গু নদীতে রথ ভাসানো ২৭ অক্টোবর সব সার কারখানা চালু করে আমদানি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে: বিসিআইসি চেয়ারম্যান সাজেক ভ্যালী আবার বন্ধ। পর্যটক ফেরার পথে সশস্ত্র বাধাঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলি বিনিময় মাহা ওয়াগ্যােয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী আয়োজন বেজে উঠছে বিদায়ের সুর কেএসআই-এর নতুন পরিচালক চথুইফ্রু মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট এক ফ্রেমে ইউরোপের ৯ রাজা: আসন্ন মহাযুদ্ধের নীরব পূর্বাভাস শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরে নীতিগত অনুমোদন: নির্মিত হবে ১৪টি ১২ তলা ভবন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংকটে ফ্রান্সে তীব্র সহিংসতা: ১,২০০ গ্রেপ্তার

বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা

  • আপডেট টাইম : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৬৩ বার

ঝড়-বৃষ্টি সত্ত্বেও রবিবার নগরে কমবেশি প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। তাঁরা ঘরোয়া বৈঠক, কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে সকাল ১১টার দিকে বের হয়ে যান প্রচার-প্রচারণায়। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও প্রচারণা চালান।

আওয়ামী লীগ : মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে গাজীপুর শহরের হাড়িনাল বাজারে পথসভা করেন। পরে জোরপুকুর পাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চ বিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, লক্ষ্মীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিববাড়ি মোড়ে পথসভার মাধ্যমে তাঁর গণসংযোগ শেষ হয়। এর আগে দুপুর থেকে তিনি নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

বিএনপি : ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে নগরের শিমুলতলী, হাড়িনাল, ধীরাশ্রম ও সামন্তপুর এলাকায় প্রচারকাজ চালান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নগরীর মীরের বাজার এলাকায় প্রচারকাজ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নগরের কাউলতিয়া ও সালনা এলাকায় প্রচারণা চালান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, ইকরামুল হক নগরের ৪৫ নম্বর ওয়ার্ডে প্রচারকাজ করেন। নগরের ১২ নম্বর ওয়ার্ডে হাসান উদ্দিন সরকারের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের মেয়র পদপ্রার্থী মাওলানা ফজলুর রহমান রবিবার সকাল ৯টায় নিজ বাসভবন ভোগড়া বাসন সড়ক থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে কোনাবাড়ী, কাশিমপুর, জেলখানা রোড, সারদাগঞ্জ, বাইমাইল, নসর মার্কেট, খাজা মার্কেট, আমবাগ, মেঘলাল, তেঁতুলতলা, তাহের পীরের বাড়ি, জিরানী বাজারসহ সিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information