বান্দরবান ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরে নীতিগত অনুমোদন: নির্মিত হবে ১৪টি ১২ তলা ভবন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংকটে ফ্রান্সে তীব্র সহিংসতা: ১,২০০ গ্রেপ্তার বান্দরবান সদরের একাংশ ও থানচির পূজামন্ডপের দায়িত্বে ৩৮ বিজিবি

ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম : ১১:০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৬ বার

স্টাফ রিপোর্টার:

অসতর্কতার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন আলীকদম-থানচি সড়ক থেকে তিন্দু যাওয়ার বিকল্প সড়ককে পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

শুক্রবার ১৬ অক্টোবর থানচি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল ফয়সাল সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাড়া ঢালের কারণে ঝুঁকিপূণ এই অংশে সড়ক সংস্কার কাজ চলছে। চলাচলের উপযোগী হয়ে উঠলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

স্থানীয় সুত্রগুলো জানায়, বান্দরবান থেকে থানচি উপজেলা সদর হয়ে নদীপথে তিন্দু-রেমাক্রি যাওয়ার একটি নিরাপদ রুট রয়েছে। এর পাশাপাশি থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়ক রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিকল্প এই সড়কটিও জনপ্রিয় হয়ে উঠেছে।

সংযোগ সড়কটি ব্যয় কিছুটা কমাতে পারলেও সড়কের শুরুর অংশসহ কয়েকটি স্থানে খাড়া ঢালুর কারণে বিভিন্ন সময়ে পর্যটকবাহী যানবাহন দুর্ঘটনা কবলিত হয়েছে।

এতে বলা হয়, থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সড়কটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় মোটরসাইকেল, হালকা ও ভারী যানবাহনসহ সব ধরনের যানবাহন রয়েছে।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটি এখনও পুরোপুরি সংস্কার করা হয়নি। বর্তমানে সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তিনি জানান, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দুতে গেলে তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় কোন তথ্য থাকে না। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়।

সবশেষ গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে চকরিয়ার খুটাখালী এলাকার দুই যুবক নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। ঘটনার পর তাদের বিস্তারিত তথ্য ও পরিচয় শনাক্ত করতে গিয়ে প্রশাসনকে বিড়ম্বনায় পড়তে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Anik Islam