স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলার আলীকদমের শিবাতলী এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) সাজু চক্রবর্তী। নিহত হয়েছেন।
বুধবার ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তিকে শনাক্ত করতে বেশ সময় লেগে যায়।
আলীকদম থানার ওসি মোঃ নজরুল ইসলাম পুলিশ কর্মকর্তা নিহত হবার তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মোটর সাইকেলকে চাপা দেয়ার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, জরুরী দাপ্তরিক পত্র নিয়ে বিকেল ৩টার দিকে আলীকদম থানা থেকে বেরিয়ে যান তিনি। পরে শিবাতলী পাড়া সংলগ্ন সড়কে ধাবমান একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাজু চক্রবর্তীর মৃত্যু ঘটে।
ওসি জানান, নিহত সাজু চক্রবর্তীর সাথে পুলিশী কাগজপত্র থাকায় স্থানীয়রা আলীকদম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও মোটর সাইকেলটি উদ্ধার করে।
ওসি জানান, ঘাতক বাস এবং চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।


















































