স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ জুড়ে ডাকা অবরোধ/লক ডাউনের তেমন কোন প্রভাব পড়েনি বান্দরবানে।
তবে অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহষ্পতিবার ১৯ নভেম্বর সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ও আবিদুর রহমান, জেলা বিএনপি সদস্য চনুমং এবং রিটল বিশ্বাস বক্তব্য দেন।
সমাবেশ থেকে গোপালগঞ্জ ও অন্যান্য এলাকায় নাশকতা সৃষ্টি করার বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে বলা হয়, নাশকতা না থামালে আন্ডা-বাচ্চাসহ সব ফ্যাসিস্টকে দেশ থেকে নির্মূল করা হবে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লক ডাউন কর্মসুচিকে কেন্দ্র করে শহরে পুলিশী তৎপরতা ব্যাপক ভাবে বাড়ানো হয়েছে। সেনাবাহিনী ও বিজিবিকেও টহল দিতে দেখা গেছে।


















































