স্টাফ রিপোর্টার:
নবমীর সন্ধ্যা পার হলেই বিজয়া দশমীর ক্ষণ গণনা শুরু হয়। আর দশমী মানেই দেবী দুর্গার ফিরে যাওয়া।
দশমীর দিনে একদিকে সিঁদুর মাখা চলে। আর তার পাশেই বেজে উঠে বিষাদের সুর।
বাংলাদেশের সকল ধর্মীয় সংস্কৃতিতে এমন হাসি-কান্নার আবহ জেগে উঠে।
এবারের শারদীয় দুর্গাপূজার কর্মসুচি অনুযায়ী বুধবার ২১ অক্টোবর দেবী বিসর্জন।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, তিথি ঘুরে মা দূর্গা আবার ফিরে আসবেন।

















