স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার ২৯ অক্টোবর বিকেলে বান্দরবান জেলা সদরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে জেলা যুবদল আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মো ওসমান গণি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেজাম উদ্দিন চৌধুরী বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ-কে গড়ে তোলার যে কর্মসুচি দিয়েছেন, তাকে সফল করার লক্ষ্যে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাদকমুক্ত বাংলাদেশ-এর সাথে আমরা মাদকমুক্ত বান্দরবান গড়তে চাই।
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম চৌধুরী। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।













