বান্দরবান ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চকরিয়ায় বাইপাস, কেরানিরহাটে হবে ফ্লাইওভার প্রবারণা পূর্ণিমা: সাঙ্গু নদীতে রথ ভাসানো ২৭ অক্টোবর সব সার কারখানা চালু করে আমদানি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে: বিসিআইসি চেয়ারম্যান সাজেক ভ্যালী আবার বন্ধ। পর্যটক ফেরার পথে সশস্ত্র বাধাঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলি বিনিময় মাহা ওয়াগ্যােয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী আয়োজন বেজে উঠছে বিদায়ের সুর কেএসআই-এর নতুন পরিচালক চথুইফ্রু মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট ৭ দিনের ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু: সার্ভার বিকল থাকায় বিপত্তি এক ফ্রেমে ইউরোপের ৯ রাজা: আসন্ন মহাযুদ্ধের নীরব পূর্বাভাস শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরে নীতিগত অনুমোদন: নির্মিত হবে ১৪টি ১২ তলা ভবন

৭ দিনের ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু: সার্ভার বিকল থাকায় বিপত্তি

  • আপডেট টাইম : ১০:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১ বার

স্টাফ রিপোর্ট।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে বন্দরের কেন্দ্রীয় সার্ভার বিকল থাকায় সাধারণ (জেনারেল) পণ্য খালাস বন্ধ রয়েছে; কেবল জরুরি পচনশীল (প্যারিশেবল) পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানি-রপ্তানি করা হচ্ছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ছুটির সময় পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সার্ভার জটিলতার কারণে জেনারেল পণ্যের এন্ট্রি নেওয়া যাচ্ছে না। তবে বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে আজ সকাল থেকে ৪৬ ট্রাক পণ্য আমদানি এবং ৩৩ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সার্ভার সমস্যার দ্রুত সমাধান হলে আগামীকাল রোববার থেকে পুরোদমে সব ধরনের লোড-আনলোড ও স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু করা সম্ভব হবে।

বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, সার্ভার বিকল থাকায় আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে কাজ পরিচালনা করা হচ্ছে। সমস্যা নিরসনে কাজ চলছে এবং তা ঠিক হওয়া মাত্রই সব পণ্যের খালাস পুরোদমে চালু হবে।

এদিকে লম্বা ছুটির কারণে সীমান্তের দুই প্রান্তেই তীব্র পণ্যজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মতিয়ার রহমান। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ—উভয় পাশেই কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে দীর্ঘ সারিতে রয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, সার্ভার বিকল থাকায় ডিজিটাল এন্ট্রি ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় কাস্টমসের সাথে সমন্বয় করে জরুরি পচনশীল পণ্যের খালাস নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভারতীয় ৬টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে স্কেলের সামনে অবস্থান করছে। ছুটির পর বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা শতভাগ কর্মস্থলে যোগ দিয়েছেন এবং সার্ভার ঠিক হলেই কার্যক্রমে পূর্ণ গতি ফিরবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information