স্টাফ রিপোর্টার,
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ১৫ অক্টোবর বৃহস্পতিবার ১ দিনের সফরে বান্দরবান আসছেন।
বৃহষ্পতিবার বিকেল ৪টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দিনের কর্মসুচি শুরু করবেন।
এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দুর্গাপুজা উপলক্ষে মঠ মন্দিরের অনুকুলে পার্বত্য জেলা পরিষদের অনুদানের চেক বিতরন করবেন।
প্রতিমন্ত্রীর সরকারি কর্মসুচি অনুযায়ী বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে আসবেন এবং জেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত থাকবেন।



















