বান্দরবান ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩ বার

বিশেষ সংবাদদাতা।

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই জরুরি ভিত্তিতে সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সাধারণত সংসদ অধিবেশন শুরুর ঠিক আগে বা চলাকালে এ ধরনের বৈঠক ডাকা হলেও, এবার আগাম সভা আহ্বানের পেছনে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে দলের এক দায়িত্বশীল নেতা জানান, সমসাময়িক জাতীয় পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে সংসদ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা দিতেই প্রধানমন্ত্রী এ বৈঠক আহ্বান করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দলীয় পরিচয় ব্যবহার করে দখল, চাঁদাবাজি ও অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগকে বেশ কঠোরভাবে দেখছে হাইকমান্ড। এরই মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক বার্তা দেওয়া হলেও, আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি বজায় রাখতে এবং নেতাকর্মীদের সতর্ক থাকতে বৈঠকে কড়া বার্তা দেওয়া হতে পারে।

পাশাপাশি সংবিধান সংশোধন প্রক্রিয়া, সংসদে কার্যকর ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে সংসদ সদস্যদের করণীয় নির্ধারণে আলোচনা হবে।

এছাড়াও জাতীয় নির্বাচনের পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ক্ষোভ নিরসন, গ্রহণযোগ্য প্রার্থী বাছাই ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ রয়েছে। সরকারের কাজের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনসহ সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার বিষয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত