বান্দরবান ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ত্রি-দেশীয় সীমান্ত পয়েন্ট থেকে ৮ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ড: ১৬ বসত বাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই বান্দরবানের পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নাইক্ষ্যংছড়িতে বিদেশি পিস্তল-গুলি ও ইয়াবা উদ্ধার: ১ নারী গ্রেপ্তার খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে তিনদিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান মাদকমুক্ত বান্দরবান গড়তে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: নাসিরুল আলম সভাপতি, এন এ জাকির সাধারণ সম্পাদক এডিপি বাস্তবায়নে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড: খরচের খাতাই খোলেনি ৩ মন্ত্রণালয় বান্দরবানের লামায় বজ্রপাতে নিহত ২ চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন জাপানে যোগদান করেছেন বান্দরবান কেএসআই পরিচালক চথুই ফ্রু বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: ২৭ অক্টোবর ১ নভেম্বর থেকে খুলে যাবে সেন্টমার্টিন: রাতযাপনের অনুমতি ডিসেম্বর থেকে চকরিয়ায় বাইপাস, কেরানিরহাটে হবে ফ্লাইওভার প্রবারণা পূর্ণিমা: সাঙ্গু নদীতে রথ ভাসানো ২৭ অক্টোবর সব সার কারখানা চালু করে আমদানি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে: বিসিআইসি চেয়ারম্যান সাজেক ভ্যালী আবার বন্ধ। পর্যটক ফেরার পথে সশস্ত্র বাধাঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলি বিনিময় মাহা ওয়াগ্যােয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী আয়োজন বেজে উঠছে বিদায়ের সুর কেএসআই-এর নতুন পরিচালক চথুইফ্রু মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সরবরাহ কমল ৪৩ কোটি ঘনফুট, তীব্র সংকটে গ্রাহকেরা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’: ভারতে আঘাতের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ইংরেজি ও আইসিটিতে গণফেল, মানবিকে বিপর্যয়: পাসের হার ৫২.১২%, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন

ত্রি-দেশীয় সীমান্ত পয়েন্ট থেকে ৮ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম : ০৫:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার

স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি জওয়ানরা এক বিশেষ অভিযান চালিয়ে বান্দরবানের রুমা উপজেলা সংলগ্ন বাংলাদেশ-ভারত-মায়ানমার ত্রিদেশীয় সীমান্ত পয়েন্ট ধোপানিছড়া থেকে সন্দেহভাজন ৬ জন বাংলাদেশী এবং দু’জন ম্রো যুবককে আটক করেছে।

সোমবার ১৫ নভেম্বর রাত ১১টার দিকে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ধোপানীছড়া বিওপির বিশেষ টহলদল তাদেরকে সীমান্তের জিরো লাইনের ১৫ গজ ভিতরে বাংলাদেশ ভূ-খন্ড থেকে তাদের আটক করে।
বিজিবির ৯নং ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্না করার সরঞ্জামাদি, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিং এর জন্য প্রয়োজনীয় তাবুসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

তিনি জানান, আটককৃতদের কাছে কোন বৈধ পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পাস বা এ সংক্রান্ত কোন ডক্যুমেন্ট ছিল না।

আটককৃতরা হচ্ছেন: ১। মোঃ আব্দুল আহাদ (২২) পিতা- মোঃ আমিরুল ইসলাম, গ্রাম- বারইহুদা, শৈলকুপা, ঝিনাইদহ। ২। মোঃ হাসান সিহাব (২৮), পিতা- মোঃ শেরআলী, গ্রাম- নারুলি পশ্চিমপাড়া, থানা ও জেলা- বরগুনা। ৩। মোঃ নাহিদ হাসান আশিক (৩৩), পিতা- মোঃ আবুল হাসান, গ্রাম- খিলখেত, থানা- ভাটরা, জেলা- ঢাকা। ৪। এস ইসলাম সোহেল (৩৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন ইসলাম, হোসাইনী দালান রোড, পোস্তগোলা, ঢাকা। ৫। মোঃ হোসেন শরিফ (২৯), পিতা- মোঃ সাইফুল ইসলাম, গ্রাম- জিন্নাগড়, ডাকঘর ও থানা- চরফ্যাশন, জেলা- ভোলা এবং ৬। মোঃ মিনহাজুর রহমান সানি (২৬), পিতা- মোঃ মিজানুর রহমান, গ্রাম-উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।

এছাড়া এই অভিযানে ১। লংরাও মুরং (২৫), পিতা-পায়ারিং, জেলা-বান্দরবান। ২। ডনরয় মুরং (৩০), পিতা-খানসো মুরং, জেলা-বান্দরবান-কে আটক করা হয়। তাদের সঠিক পরিচয় শনাক্ত করে হচ্ছে বলে বিজিবি সুত্রে জানানো হয়।

তবে কি কারণে এসব ব্যক্তি দেশীয় ও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ত্রি-দেশীয় সীমান্ত পয়েন্টে গিয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের খুব শীঘ্রই পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুলিশ তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করবে।

প্রদঙ্গত: এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে বলে বিজিবি জানিয়েছে। বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ এর সশস্ত্র আন্দোলন শুরুর আগে বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে এই এলাকা থেকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Anik Islam