বান্দরবান ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে তিনদিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান মাদকমুক্ত বান্দরবান গড়তে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: নাসিরুল আলম সভাপতি, এন এ জাকির সাধারণ সম্পাদক এডিপি বাস্তবায়নে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড: খরচের খাতাই খোলেনি ৩ মন্ত্রণালয় বান্দরবানের লামায় বজ্রপাতে নিহত ২ চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন জাপানে যোগদান করেছেন বান্দরবান কেএসআই পরিচালক চথুই ফ্রু বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: ২৭ অক্টোবর ১ নভেম্বর থেকে খুলে যাবে সেন্টমার্টিন: রাতযাপনের অনুমতি ডিসেম্বর থেকে চকরিয়ায় বাইপাস, কেরানিরহাটে হবে ফ্লাইওভার প্রবারণা পূর্ণিমা: সাঙ্গু নদীতে রথ ভাসানো ২৭ অক্টোবর সব সার কারখানা চালু করে আমদানি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে: বিসিআইসি চেয়ারম্যান সাজেক ভ্যালী আবার বন্ধ। পর্যটক ফেরার পথে সশস্ত্র বাধাঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলি বিনিময় মাহা ওয়াগ্যােয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী আয়োজন বেজে উঠছে বিদায়ের সুর কেএসআই-এর নতুন পরিচালক চথুইফ্রু মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সরবরাহ কমল ৪৩ কোটি ঘনফুট, তীব্র সংকটে গ্রাহকেরা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’: ভারতে আঘাতের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ইংরেজি ও আইসিটিতে গণফেল, মানবিকে বিপর্যয়: পাসের হার ৫২.১২%, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সরবরাহ কমল ৪৩ কোটি ঘনফুট, তীব্র সংকটে গ্রাহকেরা

  • আপডেট টাইম : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার

ডেস্ক রিপোর্ট:

চাহিদার তুলনায় এমনিতেই গ্যাসের সরবরাহ কম, এর ওপর কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় সংকট আরও তীব্র রূপ নিয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট। এর ফলে দেশব্যাপী পাইপলাইনে তীব্র গ্যাস সংকট ও স্বল্প চাপ (লো-প্রেশার) দেখা দিয়েছে, যা শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও সাধারণ গৃহস্থালির রান্নার কাজে ব্যাপক ভোগান্তি তৈরি করেছে।

পেট্রোবাংলার পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৮টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২৫৪ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ করা হচ্ছিল ১৫৬ কোটি ৬০ লাখ ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে আসছিল ৯৭ কোটি ৪০ লাখ ঘনফুট। তবে দুপুর ২টায় মোট সরবরাহ এক ধাক্কায় কমে দাঁড়ায় ২১১ কোটি ঘনফুটে। এ সময় দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন প্রায় অপরিবর্তিত থাকলেও এলএনজি সরবরাহ কমে নেমে আসে মাত্র ৫৪ কোটি ঘনফুটে।

এর আগে পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে আগামী শনিবার বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

বর্তমানে দেশে আমদানি করা এলএনজিকে গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে—যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনাল (দৈনিক সক্ষমতা ৬০ কোটি ঘনফুট) এবং দেশীয় সামিট গ্রুপের টার্মিনাল (দৈনিক সক্ষমতা ৫০ কোটি ঘনফুট)।

সরকারি হিসাবে দেশে দৈনিক গ্যাসের ন্যূনতম চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও খাতসংশ্লিষ্টদের মতে প্রকৃত চাহিদা প্রায় ৫০০ থেকে ৫৫০ কোটি ঘনফুট। বিপরীতে স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট, যার প্রায় ১০০ কোটি ঘনফুট আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে দুটি টার্মিনালের যেকোনো একটিতে ত্রুটি বা বিঘ্ন ঘটলেই জাতীয় গ্রিডে বিপর্যয়কর ঘাটতি তৈরি হয়।

শনিবার বিকেল পর্যন্ত এই রক্ষণাবেক্ষণকাজ চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাণিজ্যিক চাহিদা কিছুটা কম থাকলেও চলতি কার্যদিবসগুলোতে বিদ্যুৎ ও সার উৎপাদনে ঘাটতি এবং শিল্পকারখানার উৎপাদন মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগেও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশ বড় সংকটে পড়েছিল। গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেটের ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সরবরাহ কমেছিল দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট। পরবর্তীতে সামিটের টার্মিনালও সাময়িক বন্ধ হলে সরবরাহ নেমেছিল মাত্র ১৯০ কোটি ঘনফুটে।

বারবার এ ধরনের ঘটনায় দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহব্যবস্থার চরম ঝুঁকি আবারও সামনে চলে এসেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আমদানির ওপর একক নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দ্রুত গতি না আনলে জাতীয় জ্বালানি নিরাপত্তা স্থায়ী ঝুঁকিতে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information