বান্দরবান ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট বান্দরবান সদরের একাংশ ও থানচির পূজামন্ডপের দায়িত্বে ৩৮ বিজিবি সেদিকুল্লাহর মহাকাব্যিক সেঞ্চুরি ও টেল-এন্ডারদের প্রতিরোধ: ড্র মানল বাংলাদেশ সরকারি স্কুলের ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা ৬দিন বন্ধ থাকার পর বুধবার থেকে থানচি সড়কে বাস চলবে

বান্দরবান সদরের একাংশ ও থানচির পূজামন্ডপের দায়িত্বে ৩৮ বিজিবি

  • আপডেট টাইম : ০৯:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৬ বার

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজায় বান্দরবান সদরের ২টি এবং থানচি উপজেলার পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দিবে বর্ডার গার্ড বাংকাদেশ- বিজিবি’র ৩৮ নং ব্যাটেলিয়ন।

শুক্রবার ১৬ অক্টোবর থেকে এই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত এই দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

বৃহষ্পতিবার রাতে ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির ৩৮ নং ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেনেন্ট কর্ণেল ইয়াসির আরাফাত হোসেন এতে সাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ৩টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

পূজা চলাকালীন সময়ে যেকোন ধরনের গুজব ও অপপ্রচার থেকে নিজে বিরত থাকা এবং যে কোন সন্দেহজনক পরিস্থিতিতে নিকটস্থ বিজিবি বেইজ ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল ইয়াসির আরাফাত হোসেন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information